জামায়াত আমিরের খোঁজ নিতে হাসপাতালে বিএনপির প্রতিনিধি দল
চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ইউনাইটেড হাসপাতালে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধি দল।
রবিবার (৩ আগস্ট) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধি দলটি হাসপাতালে গমন করেন।
প্রতিনিধি দলে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল এবং যুগ্ম মহাসচিব ও দলের মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
হাসপাতালে উপস্থিত হয়ে তারা ডা. শফিকুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার চিকিৎসা, বর্তমান শারীরিক অবস্থা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় বিএনপি নেতারা তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং পরিবারের প্রতি সহমর্মিতা জানান।


