প্রেসিডেন্টের তৎপরতায় ইসরায়েলে চলছে নতুন সরকার গঠনের প্রক্রিয়া

প্রেসিডেন্টের তৎপরতায় ইসরায়েলে চলছে নতুন সরকার গঠনের প্রক্রিয়া
৫ নভেম্বর ২০২৬

ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। পরবর্তী সরকার গঠনের দায়িত্ব কোন দল বা নেতার হাতে দেওয়া হবে, তা নির্ধারণে পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

বুধবার (৫ নভেম্বর) জেরুজালেমে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে এ আলোচনা শুরু হয়। দুই দিনব্যাপী এ প্রক্রিয়ায় পার্লামেন্টে আসন পাওয়া প্রতিটি দলের প্রতিনিধির সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন তিনি। এসব বৈঠকে নতুন সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া উচিত, সে বিষয়ে দলগুলোর মতামত ও সুপারিশ শুনবেন প্রেসিডেন্ট।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে কোনো দল বা জোটই পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন নিশ্চিত করতে পারেনি। ফলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনা ও সমঝোতার প্রয়োজন হতে পারে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট কোনো দল বা নেতাকে সরকার গঠনের দায়িত্ব দিলে তিনি প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাবেন। প্রয়োজন হলে এ সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যাবে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য কাউকে একই দায়িত্ব দিতে পারবেন। এ প্রক্রিয়ায়ও সমাধান না এলে দেশটিতে নতুন নির্বাচনের পরিস্থিতি তৈরি হতে পারে।

সব মিলিয়ে ইসরায়েলের নতুন সরকার গঠনের প্রক্রিয়া কয়েক মাস পর্যন্ত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।