“আমার খুলিটা প্লাস্টিকের”—আহত শিশুর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল

রাজনীতি
“আমার খুলিটা প্লাস্টিকের”—আহত শিশুর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
৩১ জুলাই ২০২৫

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে আয়োজিত আলোচনাসভায় আবেগে ভেঙে পড়লেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সাভারে আহত এক শিশুর গল্প শেয়ার করতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “শিশুটি আমাকে জড়িয়ে ধরে বলল—আমার মাথায় খুলিটা নেই, এটা প্লাস্টিকের।”

জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার আয়োজিত এই সভায় ফখরুল বলেন, “শুধু একটি শিশুই নয়, জুলাই গণআন্দোলনে অসংখ্য মানুষ জীবন দিয়ে গেছে, পঙ্গু হয়েছে—কিন্তু এখন পর্যন্ত তাদের সঠিক তালিকা পর্যন্ত প্রস্তুত হয়নি।” এ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “আমরা যদি সেই শিশুদের পাশে না দাঁড়াই, আহতদের পুনর্বাসন না করি, তাহলে সেটা হবে তাদের সঙ্গে জাতিগত প্রতারণা।” তিনি প্রশ্ন তোলেন, “এক বছর পার হয়ে গেলেও এই সরকার শহীদ-আহতদের সঠিক তালিকা তৈরি করতে পারল না কেন?”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএনপি মহাসচিব বলেন, দেশের সংকটের স্থায়ী সমাধান করতে হলে দ্রুত নির্বাচনের পথেই ফিরতে হবে। “বর্তমান সরকার মৌলিক কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের সম্ভাবনা রয়েছে। সেটিই এখন সবচেয়ে জরুরি।”