ভারতের অরুণাচলকে নিজেদের সঙ্গে যুক্ত করতে চায় চীন: মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়

ভারতের অরুণাচলকে নিজেদের সঙ্গে যুক্ত করতে চায় চীন: মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়
নিউজ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সম্প্রতি জমা দেয়া বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, চীন ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের সঙ্গে যুক্ত করতে চায়। প্রতিবেদনে চীনা নেতাদের এই আকাঙ্ক্ষাকে ‘মূল লক্ষ্য’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

চীনের লক্ষ্য শুধু অরুণাচল নয়; তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরের বিস্তীর্ণ অংশ নিয়ন্ত্রণে আনার কথাও উল্লেখ রয়েছে। চীনের পরিকল্পনা হলো ২০৪৯ সালের মধ্যে ‘চীনা জাতির মহান পুনর্জাগরণ’ অর্জন করা, যার মধ্যে এই অঞ্চলের নিয়ন্ত্রণ অন্যতম। প্রতিবেদনে বলা হয়েছে, মহান পুনর্জাগরণের অংশ হিসেবে তাইওয়ানকে চীনের সঙ্গে যুক্ত করা চীনের কাছে একটি ‘স্বাভাবিক প্রয়োজনীয়তা’।

নতুন লক্ষ্য অনুযায়ী, পুনর্জাগরণকৃত চীন বিশ্বব্যাপী প্রভাবশালী ভূমিকা রাখবে এবং একটি শক্তিশালী সেনাবাহিনী তৈরি করবে, যা যে কোনো অভিযানে লড়াই করতে এবং জিততে সক্ষম হবে। এছাড়া দেশের ভৌগলিক অখণ্ডতা, নিরাপত্তা ও উন্নয়নমূলক স্বার্থও রক্ষা করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রতিবেদনে পাকিস্তান ও চীনের সামরিক সম্পর্কও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ইসলামাবাদের সঙ্গে যৌথভাবে জেএফ-১৭ যুদ্ধবিমান তৈরি করছে বেইজিং। এছাড়া পাকিস্তান চীনের একমাত্র দেশ, যারা জে-১০ যুদ্ধবিমান কিনতে পারছে। চীন অন্যান্য দেশকেও ড্রোন ও সামরিক সরঞ্জাম সরবরাহ করছে। প্রতিবেদনে পাকিস্তানের কাছে ৩ বিলিয়ন ডলারে আটটি ইউয়ান-ক্লাস সাবমেরিন বিক্রির কথাও উল্লেখ আছে।

চীনের লিবারেশন আর্মি পাকিস্তানে সামরিক ঘাঁটি স্থাপনের কথাও ভাবছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া