যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর তেলের বাজারে বড় পতন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের বড় পরাজয়ের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য পতন হয়েছে। অক্টোবরের শুরুর পর প্রথমবারের মতো ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে।
বুধবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের জানুয়ারিতে সরবরাহের জন্য নির্ধারিত ফিউচার মূল্য ৪ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ ডলার ৭৬ সেন্টে দাঁড়ায়। গ্রিনিচ মান সময় বিকেল ৪টা ৫ মিনিটে এ দর রেকর্ড করা হয়।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৪ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯১ ডলার ৭৩ সেন্টে নেমে আসে।
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের বড় পরাজয়ের পর দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের প্রেক্ষাপটে জ্বালানি বাজারে এই দরপতন দেখা দিয়েছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের এই মূল্যহ্রাস আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।
সূত্র: আলজাজিরা


