এবার ইসরাইলকে বয়কট করল গিনেস বুক

এবার ইসরাইলকে বয়কট করল গিনেস বুক
নিউজ ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫

ব্রিটেনভিত্তিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এখন থেকে ইসরাইল ও দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে নতুন রেকর্ড আবেদন পর্যালোচনা করবে না বলে ঘোষণা করেছে।

সংস্থাটি সম্প্রতি একটি ইসরাইলি প্রতিষ্ঠান “মাতনাত চাইম”-এর আবেদন প্রত্যাখ্যান করেছে। প্রতিষ্ঠানটি ফিলিস্তিনে কিডনি দানকারী ২০০০ স্বেচ্ছাসেবীর একটি দলকে একত্রিত করে গিনেস রেকর্ডে নাম লেখানোর চেষ্টা করেছিল। তবে গিনেস কর্তৃপক্ষ ইমেইলের মাধ্যমে জানিয়েছে, “বর্তমানে ইসরাইল বা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রেকর্ড আবেদন প্রক্রিয়াকরণ স্থগিত রয়েছে।”

ইসরাইলের চ্যানেল এন১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত ফিলিস্তিনি অঞ্চলের স্বেচ্ছাসেবী কার্যক্রমকেও প্রভাবিত করছে। তবে গিনেস কর্তৃপক্ষ এখনো বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইসরাইলি সংস্থার দাবি, গিনেসের এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তারা আশা করছেন যে ভবিষ্যতে আবারও আবেদন প্রক্রিয়া চালু হবে।