খালেদা জিয়ার অবনতিশীল স্বাস্থ্য নিয়ে উদ্বেগ মোদি সরকারের, ভারতের প্রধানমন্ত্রীর বার্তা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এই উদ্বেগের কথা জানান।
মোদি তার বার্তায় লিখেছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর আমাকে অত্যন্ত ব্যথিত করেছে। তার দ্রুত সুস্থতা কামনায় ভারতের পক্ষ থেকে আন্তরিক প্রার্থনা রইলো।
তিনি আরও বলেন, প্রয়োজনে ভারত যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।


