আমার মাথায় কোনো সমস্যা নেই: ডোনাল্ড ট্রাম্প

আমার মাথায় কোনো সমস্যা নেই: ডোনাল্ড ট্রাম্প
নিউজ ডেস্ক
১ ডিসেম্বর ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সাংবাদিকদের জানান, তার মস্তিষ্কে কোনো সমস্যা নেই। তিনি বলেন, এমআরআই পরীক্ষার ফলাফল “পারফেক্ট” এসেছে। তবে ট্রাম্প স্পষ্ট করেছেন, এটি মস্তিষ্কের এমআরআই ছিল না; তিনি মূলত বুদ্ধিমত্তার একটি পরীক্ষা করেছিলেন এবং তাতে ভালো ফলাফল পেয়েছেন।

ট্রাম্পের মন্তব্য আসে দীর্ঘদিন ধরে তার মানসিক স্বাস্থ্য নিয়ে চলমান বিতর্কের মধ্যে। এর আগে, প্রথম মেয়াদে প্রকাশিত ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ বইয়ে সাংবাদিক মাইকেল উলফ দাবি করেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মারাত্মক মানসিক সমস্যা রয়েছে।

হোয়াইট হাউসের চিকিৎসক রনি জ্যাকসন তখন বলেছিলেন, ট্রাম্পের শারীরিক স্বাস্থ্য চমৎকার। তবে পরবর্তীতে করা পরীক্ষায় তার মানসিক ফিটনেসের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি। এরপর কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জ্যাকসনকে চিঠি লিখে ৬৬ বছর বা তার বেশি বয়সী ব্যক্তির শারীরিক পরীক্ষার সময় মানসিক মূল্যায়নও জরুরি বলে উল্লেখ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ট্রাম্পের এই মন্তব্য নতুন করে বিতর্ক ও জনসাধারণের কৌতূহল উসকে দিয়েছে।