দাবানলে পুড়ছে ইরান

দাবানলে পুড়ছে ইরান
নিউজ ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫

ইরানের মাজানদারান প্রদেশের হিরকানিয়ান অরণ্য এবং তার আশপাশের অঞ্চল গত এক সপ্তাহ ধরে দাবানলের কবলে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং ভূপৃষ্ঠের উৎস শুকিয়ে যাওয়ায় প্রাদেশিক এলাকায় তীব্র খরা দেখা দিয়েছে, যা দাবানলের شدت বাড়িয়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিস এবং জনসাধারণের তৎপর চেষ্টায় আগুনের প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে দাবানলের সূত্রপাত মানবসৃষ্ট বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

হিরকানিয়ান অরণ্য, যা ইউনেস্কোর ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ, পৃথিবীর সবচেয়ে প্রাণবৈচিত্রে সমৃদ্ধ বনগুলোর মধ্যে একটি। অরণ্যে দুষ্প্রাপ্য এশীয় চিতা, পারসিয়ান চিতাবাঘসহ বহু স্তন্যপায়ী প্রাণী ও অনন্য প্রজাতির গাছের আবাসস্থল রয়েছে। অরণ্যের বয়স কমপক্ষে আড়াই থেকে পাঁচ কোটি বছর।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দাবানল এখনও লোকালয়ে ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়নি, এবং এ পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবুও নাসা’র স্যাটেলাইট তথ্য অনুযায়ী ইতিমধ্যেই প্রায় ১,৫০০ একর ভূমি পুড়েছে।

এ পরিস্থিতির মধ্যে ইরানের দক্ষিণ-পশ্চিমে, জেলফা শহরের সংলগ্ন অরণ্যেও নতুন দাবানল শুরু হয়েছে। এটি এমন সময়ে ঘটেছে যখন রাজধানী তেহরান এবং গ্রামাঞ্চলে তীব্র খরা ও পানির সংকট দেখা দিয়েছে। সরকারি সূত্রে বলা হয়েছে, গত ৬০ বছরে ইরানে এত দীর্ঘস্থায়ী ও ব্যাপক খরা দেখা যায়নি।

মাজানদারান প্রাদেশিক সরকার জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পরই অরণ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে।