জবি ছাত্রদলের আরও এক আহ্বায়ক সদস্যের পদত্যাগ

রাজনীতি
জবি ছাত্রদলের আরও এক আহ্বায়ক সদস্যের পদত্যাগ
নিউজ ডেস্ক
১২ জুলাই ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাকিবুল হাসান রানা পদত্যাগ করেছেন। শনিবার (১২ জুলাই) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে রাকিবুল হাসান রানা লিখেছেন, “ব্যক্তিগত কারণে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছি।”

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের পর দেশের ছাত্র রাজনীতিতে যে পরিবর্তনের প্রত্যাশা করেছিলাম, তা বাস্তবায়িত হয়নি। বরং বর্তমান পরিস্থিতি আমাকে চরমভাবে হতাশ করেছে এবং মানসিকভাবে বিপর্যস্ত করেছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে আহ্বায়ক কমিটির আরেক সদস্য পারভেজ রানা প্রান্তও পদত্যাগ করেন। ফলে নেতৃত্ব পর্যায়ে একের পর এক পদত্যাগে জবি ছাত্রদলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

রাকিবুল তার পোস্টে ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, “আমি ভাইদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। হয়তো দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারিনি, তবে ছাত্রদলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।”

তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বর্ণযুগের কথা স্মরণ করে বলেন, “আশা করি, সেই সোনালী দিন আবার ফিরে আসবে। দল ও সকল সহযোদ্ধার প্রতি শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ছাত্রদলের বিভিন্ন ইউনিটে নেতৃত্ব পরিবর্তন, অভ্যন্তরীণ কোন্দল ও আদর্শিক দ্বন্দ্বের কারণে অনেক নেতাকর্মী দলে আগ্রহ হারাচ্ছেন। জবি শাখায় টানা পদত্যাগ সেই প্রবণতারই প্রতিফলন হতে পারে।