বিএনপি মহাসচিবের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজনীতি
বিএনপি মহাসচিবের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নিউজ ডেস্ক
২২ জুন ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি’ অ্যাফেয়ার্স (সিডিএ) ট্রেসি অ্যান জ্যাকবসন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল জানান, সকাল ১০টার দিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি’ অ্যাফেয়ার্স কার্যালয়ে আসেন এবং বিএনপি মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার, এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে কূটনৈতিক মহলে এই সাক্ষাৎকে রাজনৈতিক অঙ্গনে চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।