সাজেকে সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, ভ্রমণে নিষেধাজ্ঞা
টানা ভারী বর্ষণের কারণে রাঙামাটির সাজেকের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় সাজেকে ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

প্রশাসন জানিয়েছে, টানা বৃষ্টির কারণে পাহাড়ধস, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাজেকে ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আবহাওয়ার উন্নতি এবং যাতায়াত নিরাপদ হলে পরবর্তী সময়ে পর্যটনকেন্দ্রগুলো পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

