জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

জাতীয়
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস
নিউজ ডেস্ক
১৬ জুন ২০২৬

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট ধারার আওতায় আফরোজা আব্বাসকে সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। তবে প্রয়োজন মনে করলে সরকার যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে তিনি চাইলে সরকারের কাছে লিখিতভাবে পদত্যাগ করতে পারবেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সরকারি প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান হিসেবে তার এই দায়িত্ব হবে অবৈতনিক।

আফরোজা আব্বাস দীর্ঘদিন ধরে নারী অধিকার, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে তার নিয়োগ নারী উন্নয়ন ও ক্ষমতায়ন কার্যক্রমে নতুন গতি আনবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।