অবশেষে হাসিনার ফাঁসির রায় নিয়ে প্রতিক্রিয়া জানালো ভারত

অবশেষে হাসিনার ফাঁসির রায় নিয়ে প্রতিক্রিয়া জানালো ভারত
নিউজ ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

এরপরই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের প্রতি আহ্বান জানায়, যাতে পলাতক এই দুই আসামিকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অন্য কোনো দেশে আশ্রয় দেওয়া ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা এবং অবন্ধুসুলভ আচরণ হিসেবে গণ্য হবে। ভারত সরকারের অবশ্যই তাদের বাংলাদেশে হস্তান্তর করা উচিত।”

ভারতের প্রতিক্রিয়ায়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু উল্লেখ করেছে যে তারা বাংলাদেশের সিদ্ধান্ত সম্পর্কে অবগত এবং দুই দেশের সুসম্পর্ক বজায় রাখতে গঠনমূলকভাবে কাজ করবে। তবে, সরাসরি হস্তান্তরের প্রতিক্রিয়া জানানো হয়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিচারিক প্যানেলটি সোমবার রায় ঘোষণা করে, যার নেতৃত্বে ছিলেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, সাথে ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালের রায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে, মামলার দুই নম্বর অভিযোগে শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং এক নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তর ভারতের ‘অবশ্য পালনীয় কর্তব্য’।