ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ট্যাটাস

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ট্যাটাস
নিউজ ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫

মদিনায় ভারতীয় নাগরিকদের চলাচলের সময় দুর্ঘটনায় ৪২ জন নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১৭ নভেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, “মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। প্রিয়জন হারানো পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রিয়াদে আমাদের দূতাবাস এবং জেদ্দায় কনস্যুলেট সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে। আমাদের কর্মকর্তারা সৌদি কর্তৃপক্ষের সাথেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন।”

এর আগে স্থানীয় সংবাদ সূত্রে জানা গেছে, মদিনা ও বাদরের মুফরাহথ এলাকায় একটি বাস এবং ট্যাংকার লরির সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২০ জন নারী ও ১১ জন শিশু রয়েছেন। দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। সংঘর্ষের পরে বাসে আগুন ধরে যাওয়ায় হতাহতের সংখ্যা আরও বেড়ে যায়। নিহতরা সবাই হায়দরাবাদের বাসিন্দা বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করও নিহতদের পরিবারকে সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সেরে ওঠার কামনা করেন। রিয়াদ ও জেদ্দায় ভারতীয় দূতাবাস এবং কনস্যুলেট ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলার মাধ্যমে উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

এদিকে, তেলাঙ্গানা মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং দ্রুত পরিস্থিতি মনিটরিং ও তথ্য সংগ্রহের নির্দেশ দেন। হায়দরাবাদ এমপি আসাদউদ্দিন ওয়াইসি জানান, আহতদের চিকিৎসা এবং নিহতদের দ্রুত দেশে ফেরত পাঠানোর বিষয়েও কেন্দ্রীয় সরকারের তদারকি দাবি করা হচ্ছে।

স্থানীয় ওমরাহ অপারেটর, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভারতীয় কনস্যুলেট মিলিতভাবে দুর্ঘটনার পর উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম তদারকি করছে।