ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যাচেষ্টার অভিযোগ, কী বলছে ইরান

ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যাচেষ্টার অভিযোগ, কী বলছে ইরান
নিউজ ডেস্ক
৮ নভেম্বর ২০২৫

মেক্সিকোতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত আইনাত ক্রানজ-নেইগারের ওপর হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করেছে ইরান। তেহরান বলেছে, ইরান ও মেক্সিকোর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার জন্য এমন মিথ্যা দাবি তোলা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

মেক্সিকোতে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানায়, “এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যাচার। এগুলোর উদ্দেশ্য হলো ইরান ও মেক্সিকোর মধ্যে ঐতিহাসিক সম্পর্কের ক্ষতি করা।”

দূতাবাস আরও জানায়, “আমরা কখনোই আমাদের মেক্সিকান বন্ধুদের ভাবমূর্তি নষ্ট করতে পারি না। মেক্সিকোর স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা মানে আমাদের নিজেদের স্বার্থের ক্ষতি করা। মেক্সিকোর আইন ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা দাবি করেছেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্স ২০২৪ সালের শেষের দিকে এই হামলার পরিকল্পনা শুরু করে। তবে চলতি বছরের শুরুতেই মার্কিন গোয়েন্দারা ষড়যন্ত্রটি ভণ্ডুল করে দেয়।

ওই কর্মকর্তা বলেন, “এটি ইরানের দীর্ঘদিনের কৌশলের অংশ, যেখানে তারা বিশ্বজুড়ে কূটনীতিক, সাংবাদিক ও ভিন্নমতাবলম্বীদের টার্গেট করে। এমন কর্মকাণ্ড প্রতিটি দেশের জন্যই উদ্বেগের বিষয়।”

তবে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেনি বা কীভাবে ষড়যন্ত্রটি ভেস্তে দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।