জাতিসংঘের সঙ্গে ইরানের পরমাণু চুক্তি স্থগিত

জাতিসংঘের সঙ্গে ইরানের পরমাণু চুক্তি স্থগিত
নিউজ ডেস্ক
১৪ অক্টোবর ২০২৫

ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু পর্যবেক্ষণ চুক্তি স্থগিত করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন, জাতিসংঘ যদি ইরানের স্বার্থরক্ষায় সহায়ক কোনো প্রস্তাব নিয়ে আসে, তবেই তেহরান আবার আলোচনা টেবিলে ফিরতে প্রস্তুত থাকবে।

রোববার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, “আমরা বর্তমানে আইএইএর সঙ্গে থাকা পারমাণবিক সহযোগিতা চুক্তি স্থগিত করেছি। তবে পরিস্থিতি বিবেচনায় এটি পুনর্বিবেচনা করতে পারি।”

তিনি আরও জানান, ইউরোপীয় রাষ্ট্রগুলোর সঙ্গে নতুন করে আলোচনার আর প্রয়োজন দেখছে না তেহরান। “ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের সঙ্গে আলোচনার কোনো যৌক্তিকতা এখন আর নেই,” বলেন আরাগচি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের অবস্থান আরও কঠোর হয়ে উঠছে। এ অবস্থায় আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।