গাজা থেকে সেনা প্রত্যাহারে প্রস্তুত ইসরায়েল: ট্রাম্প

গাজা থেকে সেনা প্রত্যাহারে প্রস্তুত ইসরায়েল: ট্রাম্প
নিউজ ডেস্ক
৫ অক্টোবর ২০২৫

গাজা উপত্যকা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের প্রস্তুতির কথা জানিয়েছে ইসরায়েল, তবে শর্ত একটাই—হামাসকে যুদ্ধবিরতিতে রাজি হতে হবে। এই প্রস্তাবকে কেন্দ্র করে নতুন করে আশার আলো দেখছেন মধ্যপ্রাচ্য শান্তি বিশ্লেষকরা।

এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক পোস্টে তিনি বলেন,

“হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। জিম্মি ও বন্দিবিনিময় শুরু হবে। আমরা পরবর্তী ধাপে সেনা প্রত্যাহারের পরিবেশ তৈরি করব।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সম্প্রতি হোয়াইট হাউস এক বিশেষ মানচিত্র প্রকাশ করেছে, যেখানে গাজার নির্দিষ্ট এলাকাগুলো চিহ্নিত করে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সম্ভাব্য সীমারেখা দেখানো হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, প্রথম ধাপে এই অঞ্চলগুলো থেকেই সেনা সরাতে সম্মত হয়েছে ইসরায়েল।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের প্রস্তাবের পর হামাস গাজা উপত্যকার প্রশাসন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে হস্তান্তরের প্রস্তাব মেনে নিয়েছে। এছাড়া, সব ইসরায়েলি বন্দি মুক্ত করতে তারা প্রস্তুত বলেও জানায়।

তবে হামাস নিজেদের নিরস্ত্রীকরণ বিষয়ে কোনো স্পষ্ট অবস্থান নেয়নি। তাদের দাবি, তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে শান্তি আলোচনায় বসতে আগ্রহী।

প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে গাজায় নতুন করে হামলা না চালাতে অনুরোধ করেছিলেন। কিন্তু সেই আহ্বান উপেক্ষা করে ইসরায়েল শনিবার তীব্র বিমান হামলা চালায়, যার ফলে নতুন করে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।