ভারতকে যুক্তরাষ্ট্রের কঠিন হুঁশিয়ারি

ভারতকে যুক্তরাষ্ট্রের কঠিন হুঁশিয়ারি
নিউজ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার মাঝে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। ভারতীয় বাজারে মার্কিন ভুট্টা আমদানিতে অস্বীকৃতি জানানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে দেওয়া এক সাক্ষাৎকারে লুটনিক বলেন, “ভারত গর্ব করে বলে তাদের ১.৪ বিলিয়ন মানুষ রয়েছে। তাহলে তারা একটি বুশেলও (প্রায় ৮ গ্যালন) ভুট্টা কেন কিনবে না? তারা আমাদের সবকিছু বিক্রি করে, অথচ আমাদের পণ্য নিতে চায় না—এটা অত্যন্ত দুঃখজনক।”

লুটনিক আরও বলেন, ভারতের অতিরিক্ত শুল্ক নীতির কারণে দুই দেশের বাণিজ্যে ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ভারতকে স্পষ্ট করে বলেছেন—যেমন আচরণ ভারত আশা করে, তেমনটাই তাদেরও করতে হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“এটা ট্রাম্প প্রশাসনের বাণিজ্যনীতি—আপনি হয় এটা মেনে নেবেন, নতুবা বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজারে প্রবেশ করা আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে,” যোগ করেন লুটনিক।

তিনি আরও জানান, দীর্ঘদিনের ভুল নীতিগুলো সংশোধনে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রয়োজনে কঠোর শুল্ক আরোপের পথেও হাঁটবে।

এদিকে, এ ধরনের মন্তব্যের মধ্যেই আগামীকাল নয়াদিল্লিতে ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে উত্তপ্ত বিষয়গুলো কীভাবে সমাধান হয়, সেটিই এখন আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দু।