ভারতের শুল্ক ও সৌর ভর্তুকির বিরুদ্ধে ডব্লিউটিওতে চীনের মামলা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পণ্যের ওপর ভারতের আরোপিত শুল্ক এবং ভারতীয় ফটোভোলটাইক খাতে দেওয়া ভর্তুকির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে আনুষ্ঠানিকভাবে মামলা করেছে চীন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।
চীনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ভারতের এসব শুল্ক ও ভর্তুকি নীতি দেশটির অভ্যন্তরীণ শিল্পকে অন্যায্য প্রতিযোগিতামূলক সুবিধা দিচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে চীনা পণ্যের প্রতিযোগিতা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং চীনের বাণিজ্যিক স্বার্থে বিরূপ প্রভাব পড়ছে।
বিবৃতিতে আরও বলা হয়, ভারতের এসব পদক্ষেপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ও নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। চীন মনে করে, এ ধরনের ব্যবস্থা মুক্ত ও ন্যায্য বাণিজ্যের পরিপন্থী।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা ভারতকে ডব্লিউটিওতে দেওয়া প্রতিশ্রুতি মেনে চলার আহ্বান জানিয়েছে এবং অবিলম্বে এসব নীতি সংশোধনের দাবি করেছে।


