হাসনাতকে গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়: সাবেক ভারতীয় কর্ণেল

হাসনাতকে গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়: সাবেক ভারতীয় কর্ণেল
নিউজ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টার ঘটনার পর অভিযুক্ত শ্যুটার ভারতে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এরই মধ্যে ভারত থেকে বিভিন্ন মহলের উস্কানিমূলক বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এই প্রেক্ষাপটে ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) অজয় কে রাইনার একটি মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, হাদীর পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারেন হাসনাত আব্দুল্লাহ। এমনকি কোথায় গুলি করা দরকার তা উল্লেখ করে বলেন, গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়। প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে। এবং ছোট্ট ছোট্ট ভুলগুলোও শুধরে নেয়া হবে।

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এটিকে সরাসরি হত্যার হুমকি হিসেবে উল্লেখ করে নিন্দা জানান। বাংলাদেশের একাধিক প্রথমসারির গণমাধ্যমে এ মন্তব্যকে দেশের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে। পাশাপাশি, ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্টদের সঙ্গে এর সম্ভাব্য যোগসূত্র নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কর্নেল (অব.) অজয় কে রাইনা একটি গণমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টকে ঘিরে অতিরিক্ত সংবেদনশীল হওয়ার কারণ দেখছেন না। তার এই বক্তব্য নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।

ঘটনাটি ঘিরে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ বাড়লেও এখনো আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক বা আইনি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।