বাবরি মসজিদ নির্মাণে অনলাইনে ৯৩ লাখ ও ১১টি ট্রাঙ্ক ভর্তি টাকা এলো হুমায়ুনের বাড়িতে

বাবরি মসজিদ নির্মাণে অনলাইনে ৯৩ লাখ ও ১১টি ট্রাঙ্ক ভর্তি টাকা এলো হুমায়ুনের বাড়িতে
নিউজ ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৫

মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে বাবরি মসজিদ নির্মাণের জন্য প্রাপ্ত অনুদানের নগদ অর্থ গণনার কাজ চলছে। গত ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের স্মরণে রেজিনগরে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকেই অনুদান সংগ্রহ শুরু হয়।

হুমায়ুন কবীর জানিয়েছেন, মসজিদ নির্মাণের আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। ইতোমধ্যে প্রায় ৯৩ লক্ষ টাকা অনলাইনে এবং নগদ অর্থে ১১টি ট্রাঙ্ক ভর্তি অর্থ জমা পড়েছে। এর মধ্যে ৭টি ট্রাঙ্ক খুলে পাওয়া গেছে প্রায় ৩৭ লাখ টাকা।

তার বাড়িতে উপস্থিত আলেম-উলামা এবং সাঁট মেশিন পরিচালনাকারী প্রায় ৩০ জনের দল ঘড়ি ধরে নগদ অর্থ গণনায় ব্যস্ত।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

হুমায়ুন কবীরের দাবি, এখন পর্যন্ত প্রায় এক কোটি ১০ লাখ টাকার অনুদান সংগ্রহ হয়েছে। তিনি আরও জানান, নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি একাই ৮০ কোটি টাকা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সেই সঙ্গে বহু মানুষ ব্যক্তিগতভাবে অনুদান পাঠাচ্ছেন।

রেজিনগরে বাবরি মসজিদ নির্মাণ উদ্যোগ এবং বিপুল অর্থসাড়ার কারণে বিষয়টি রাজনৈতিকভাবেও গুরুত্ব পাচ্ছে। স্থানীয় মহলে প্রশ্ন উঠছে—২০২৬ সালের নির্বাচনে এই উদ্যোগ কোনো প্রভাব ফেলবে কি না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় জনমতের প্রতিফলনই এ প্রশ্নের উত্তর দেবে।