তারেক রহমানের বার্তা: তরুণদের শক্তি ও নারীর অংশগ্রহণেই গড়বে নতুন বাংলাদেশ

রাজনীতি
তারেক রহমানের বার্তা: তরুণদের শক্তি ও নারীর অংশগ্রহণেই গড়বে নতুন বাংলাদেশ
নিউজ ডেস্ক
৩ আগস্ট ২০২৫

তারুণ্য ও নারী নেতৃত্বের সম্মিলিত অংশগ্রহণেই আগামী দিনের বাংলাদেশ গঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “দেশের পরিবর্তন সম্ভব তখনই, যখন তরুণরা নেতৃত্ব দেবে এবং নারীরা থাকবে সক্রিয় অংশীদার।”

রোববার বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্র সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

শাহবাগ মোড় থেকে চারুকলা, কাঁটাবন ও মৎস্য ভবন পর্যন্ত এলাকাজুড়ে নেতাকর্মীদের ঢলে জনসমুদ্রে রূপ নেয় সমাবেশ। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হয় শাহবাগে। জাতীয় ও দলীয় পতাকা হাতে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজধানীর প্রাণকেন্দ্র।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর একে একে বক্তব্য রাখেন ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ।

তারেক রহমানের বার্তায় উঠে আসে চারটি মূল দিক:

  1. তরুণ নেতৃত্ব: পরিবর্তনের জন্য তরুণদের সাহস, বুদ্ধিমত্তা ও সাংগঠনিক শক্তির ওপর জোর।

  2. নারীর ক্ষমতায়ন: নতুন বাংলাদেশের কাঠামোয় নারীদের কার্যকর অংশগ্রহণের অঙ্গীকার।

  3. গণঅভ্যুত্থানের শিক্ষা: জুলাই-আগস্টের অভ্যুত্থান ছিল জনগণের শক্তির প্রকাশ; তা থেকেই শিক্ষা নিয়ে সামনে এগোনোর তাগিদ।

  4. সংগঠনের ঐক্য: ছাত্রদলকে আরও সংগঠিত ও কার্যকর করার নির্দেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান শীর্ষ নেতারা।