তৃতীয় শক্তির পথচলায় গতি আনছে এনসিপি

‘নতুন বাংলাদেশ’ গড়ার ঘোষণা আসছে ৩ আগস্ট

রাজনীতি
‘নতুন বাংলাদেশ’ গড়ার ঘোষণা আসছে ৩ আগস্ট
নিউজ ডেস্ক
১ আগস্ট ২০২৫

দেশের রাজনৈতিক অঙ্গনে বিকল্প শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে দৃশ্যপটে আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সারাদেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে দলটি আগামী ৩ আগস্ট এক নতুন ঘোষণা দিতে যাচ্ছে—এমনটাই জানিয়েছে এনসিপি।

শুক্রবার (১ আগস্ট) রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, দেশের ৬৪ জেলায় এনসিপির নেতাকর্মীরা গত এক মাস ধরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন। গেছেন গ্রামে, গঞ্জে, শহরে, শিল্পাঞ্চলে। শুনেছেন কৃষক, শ্রমিক, গৃহিণী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কথা।

দলটির পক্ষ থেকে জানানো হয়, এই সমাগম ও সংলাপ থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ও প্রত্যাশার ভিত্তিতে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশাল সমাবেশে ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘নতুন সনদ’ উপস্থাপন করা হবে। এই কর্মসূচির মাধ্যমে ‘আগামীর বাংলাদেশ’ গঠনের রূপরেখা ও প্রতিশ্রুতি তুলে ধরবেন এক দফা আন্দোলনের ঘোষক নাহিদ ইসলাম।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন দলের প্রতিটি জেলা ও উপজেলা কমিটিকে কেন্দ্রীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, “৩ আগস্ট হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে আরেকটি টার্নিং পয়েন্ট। এই দিন থেকেই যাত্রা শুরু করবে নতুন ধারার রাজনীতি।”

বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে দুই দিকের সংকট ও আস্থাহীনতার প্রেক্ষাপটে এনসিপির মতো দলগুলো ‘তৃতীয় শক্তি’ হিসেবে জায়গা করে নেওয়ার চেষ্টা করছে। যদিও এখনই তাদের ব্যাপক জনভিত্তি দৃশ্যমান নয়, তবে কর্মসূচিভিত্তিক সাংগঠনিক তৎপরতা ভবিষ্যতের জন্য সম্ভাবনার ইঙ্গিত দেয়।

এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, “আগামী ৩ আগস্ট শুধু একটি তারিখ নয়, এটি হবে বাংলাদেশের নতুন রাজনৈতিক দিগন্তের সূচনা।”