নির্বাচন পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি: প্রেস সচিব

জাতীয়
নির্বাচন পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি: প্রেস সচিব
নিউজ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন-পরবর্তী সহিংসতা বা সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা এবার ঘটেনি বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “এবার এমন একটি নির্বাচন হয়েছে, যার মাধ্যমে গুম-খুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত দল এবং জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারীরা বিরোধী দলের প্রতিনিধিত্ব করবেন। আর এবারই প্রথম নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচনকে সফল, ঐতিহাসিক ও উৎসবমুখরভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানানো হয়।

তিনি বলেন, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসারসহ সংশ্লিষ্ট বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। সেনাবাহিনীর ভূমিকাও প্রশংসনীয় ছিল।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত সব দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।