ভোটের হার প্রকাশ করলো ইসি, কোন দল পেলো কত শতাংশ ভোট

জাতীয়
ভোটের হার প্রকাশ করলো ইসি, কোন দল পেলো কত শতাংশ ভোট
নিউজ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলভিত্তিক প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখা জানায়, নির্বাচনে বিএনপি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ এবং জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট।

ইতোমধ্যে বিএনপি জোট ২১২টি আসন পেয়ে সরকার গঠনের পথে রয়েছে। অন্যদিকে ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।