দুপুর ২টা পর্যন্ত ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ জালভোট ও ৩ স্থানে ব্যালট বাক্স ছিনতাই

জাতীয়
দুপুর ২টা পর্যন্ত ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ জালভোট ও ৩ স্থানে ব্যালট বাক্স ছিনতাই
নিউজ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা ও অনিয়মের তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ চিত্র তুলে ধরা হয়।

সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৪৮৬টি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে ১৩৫টি স্থানে। পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ১৪টি কেন্দ্রে।

এছাড়া তিনটি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৫৯টি জালভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভোট দিতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে ১৮টি জায়গায়। চারটি স্থানে অগ্নিসংযোগ এবং ৩৩টি ক্ষেত্রে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলার তথ্য পাওয়া গেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে ছয়জন প্রার্থীকে মারধরের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে সমন্বয় সেল।

ঘটনাগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।