চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান-কেন্দুয়া,আটপাড়া হবে শান্তিপূর্ণ জনপদ: হিলালী

দেশজুড়ে
চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান-কেন্দুয়া,আটপাড়া হবে শান্তিপূর্ণ জনপদ: হিলালী

নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন।

সোমবার (২মার্চ) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে বলেন, “বিএনপিতে চাঁদাবাজদের কোনো স্থান নেই। আমার নির্বাচনী এলাকা কেন্দুয়া-আটপাড়া হবে চাঁদাবাজমুক্ত ও শান্তিপূর্ণ একটি জনপদ।”
তিনি আরও উল্লেখ করেন, কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে বা এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে, তাকে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানান। তাঁর এই কঠোর অবস্থান ইতোমধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
নেত্রকোণা-৩ আসনের জনগণের মধ্যে নবনির্বাচিত এই এমপিকে ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, তাঁর দৃঢ় নেতৃত্বে কেন্দুয়া-আটপাড়া একটি সুশৃঙ্খল ও উন্নয়নমুখী অঞ্চলে পরিণত হবে। স্থানীয়দের ধারণা, ড. হিলালীর নাম এই জনপদের মানুষের হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
এছাড়া এলাকাবাসীর একাংশ তাকে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন, যাতে তিনি বৃহত্তর পরিসরে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সুযোগ পান। উল্লেখ্য, ড. রফিকুল ইসলাম হিলালী বর্তমানে জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে আছেন। এরআগে তিনি জেলা বিএনপির সদস্য সচিব পদে দায়িত্ব পালন করেছেন।