রমজানের প্রথম দিনেই ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

দেশজুড়ে
রমজানের প্রথম দিনেই ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
নিউজ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৬

পবিত্র রমজান মাসের শুরুর দিনেই দেশে ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্পের ঘটনা ঘটে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক উপজেলা।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অন্যদিকে ‘মাই আর্থকোয়েক অ্যালার্ট’ জানায়, উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতকে। সিলেট নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর–এর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১০। ভূমিকম্পটি ছিল অগভীর, তাই আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

এর আগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে চট্টগ্রামের কক্সবাজার থেকে ২২২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরে ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ওই ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার নিচে, যা অগভীর হিসেবে বিবেচিত।