রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশন থেকে গুরুত্বপূর্ণ নয়: স্পিকার

জাতীয়
রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশন থেকে গুরুত্বপূর্ণ নয়: স্পিকার
নিউজ ডেস্ক
২৩ জুন ২০২৬

কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশন থেকে গুরুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৩ জুন) সংসদের বাজেট অধিবেশনের শুরুতেই মন্ত্রীসহ সংশ্লিষ্টদের অনুপস্থিতি ও সংসদ চলাকালীন বিভিন্ন গ্রুপ আলোচনার বিষয়ে আপত্তি তোলেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

জবাবে স্পিকার সবাইকে সংসদে অংশ নেয়া ও অধিবেশন চলাকালে ছোট ছোট গ্রুপে আলোচনা করতে নিষেধ করে অধিবেশনে, সংসদ সদস্যদের মনোযোগ দিয়ে কথা শোনার আহ্বান জানান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এরআগে, পয়েন্ট অব অর্ডারে, পটুয়াখালী ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের নোটিশের প্রেক্ষিতে অনুপস্থিত তিন সংসদ সদস্যদের নিয়ে স্পিকার বলেন, মির্জা আব্বাসের পাওয়া চিঠি অনুযায়ী তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। বাকি দুজনের সংসদে ফেরা নিয়ে মামলা এখনও চলমান। তবে, গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় নয় বলেও জানিয়ে দেন স্পিকার।