নতুন সরকার চালু করল অফিসিয়াল ফেসবুক পেজ: “PMO Bangladesh – প্রধানমন্ত্রীর কার্যালয়”

জাতীয়
নতুন সরকার চালু করল অফিসিয়াল ফেসবুক পেজ: “PMO Bangladesh – প্রধানমন্ত্রীর কার্যালয়”
নিউজ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের তারেক রহমান নেতৃত্বাধীন ১১তম প্রধানমন্ত্রী সরকারের সকল আপডেট জনগণের কাছে পৌঁছে দিতে নতুন ফেসবুক পেজ চালু করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রথম কার্যদিবসে এই পেজটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। পেজটির নাম রাখা হয়েছে ‘PMO Bangladesh – প্রধানমন্ত্রীর কার্যালয়’, এবং ডিসপ্লে পিকচারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হয়েছে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, এই পেজের মাধ্যমে দেশের সাধারণ নাগরিকরা প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের কার্যক্রম, নীতিমালা ও গুরুত্বপূর্ণ ঘোষণাসহ সব তথ্য সহজে পেতে পারবেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব