বাংলাদেশের তারেক রহমান নেতৃত্বাধীন ১১তম প্রধানমন্ত্রী সরকারের সকল আপডেট জনগণের কাছে পৌঁছে দিতে নতুন ফেসবুক পেজ চালু করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রথম কার্যদিবসে এই পেজটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। পেজটির নাম রাখা হয়েছে ‘PMO Bangladesh – প্রধানমন্ত্রীর কার্যালয়’, এবং ডিসপ্লে পিকচারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হয়েছে।
সরকারি সূত্রে জানানো হয়েছে, এই পেজের মাধ্যমে দেশের সাধারণ নাগরিকরা প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের কার্যক্রম, নীতিমালা ও গুরুত্বপূর্ণ ঘোষণাসহ সব তথ্য সহজে পেতে পারবেন।

