এবার মিয়ানমার উপকূলে ৫.৩ মাত্রার ভূমিকম্প, থাইল্যান্ডেও কম্পন অনুভূত

এবার মিয়ানমার উপকূলে ৫.৩ মাত্রার ভূমিকম্প, থাইল্যান্ডেও কম্পন অনুভূত
নিউজ ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫

মিয়ানমার উপকূলের কাছে আন্দামান সাগরে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে এ ভূকম্পনটি অনুভূত হয়। কম্পনের প্রভাব মিয়ানমারের পাশাপাশি পার্শ্ববর্তী থাইল্যান্ডেও টের পাওয়া গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দাওয়েই শহর থেকে প্রায় ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, আন্দামান সাগরের মাঝামাঝি এলাকায়। ভূগর্ভের মাত্র ১০ কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল ছিল বলে জানিয়েছে সংস্থাটি।

তাৎক্ষণিকভাবে এই কম্পনে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে গত শুক্রবার বাংলাদেশে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১০ জনের মৃত্যুর ঘটনা ঘটে। পরদিন দেশে আরও তিন দফা মৃদু কম্পন অনুভূত হয়, যা বিশেষজ্ঞদের মতে মূল ভূমিকম্পের আফটারশক।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, একইদিন মিয়ানমারেও তিনটি ছোট মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। বাংলাদেশ সময় সকাল ৬টা ৪১ মিনিট ও ৭টা ১৯ মিনিটে ৩.৫ ও ৩.৭ মাত্রার দুটি কম্পন এবং রাত ১১টা ১ মিনিটে আরও একটি ৩.৪ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়। এসব কম্পনে কোনো ক্ষয়ক্ষতির রিপোর্ট মেলেনি।