পশ্চিমবঙ্গে ৪ বছরের ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে ধর্ষণ, দাদাকে গ্রেফতার করেছে পুলিশ

পশ্চিমবঙ্গে ৪ বছরের ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে ধর্ষণ, দাদাকে গ্রেফতার করেছে পুলিশ
নিউজ ডেস্ক
৯ নভেম্বর ২০২৫

হুগলির তারকেশ্বরে শনিবার ভোরে চার বছরের এক শিশুর ওপর ধর্ষণের ঘটনা ঘটেছে। শিশুটি গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তুলে নেওয়া হয়েছিল। ঘটনার পর পুলিশ পকসো আইনে মামলা দায়ের করে এবং সন্দেহভাজন হিসেবে শিশুটির দাদাকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতেই শিশুটি তার দাদির পাশে রেলওয়ে শেডের নিচে ঘুমাচ্ছিল। ঘটনার সময় শিশুটিকে তুলে নিয়ে যাওয়া হয় এবং পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির অবস্থা এখনও আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে শিশুটির দাদার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার কথায় অসঙ্গতি ধরা পড়ে। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ অনুমান করছে, ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তি মত্ত ছিলেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্থানীয় বিধায়ক রামেন্দু সিংহ রায় বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। যেই জায়গায় এটি ঘটেছে, সেখানকার নিরাপত্তা যথেষ্ট ছিল না।”

পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, প্রথমে শিশুটিকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নেওয়া হলে সঠিকভাবে পরীক্ষা করা হয়নি। পরে শিশুটিকে চন্দননগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বিজেপি নেতাকর্মীরা হাসপাতালের ভিতরেই বিক্ষোভ দেখান এবং পুলিশি গাফিলতির অভিযোগ তুলে যথাযথ পদক্ষেপের দাবি জানান।

পুলিশ জানিয়েছে, শিশুটির পরিবার মৌখিক অভিযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হয়েছে এবং শিগগিরই দোষীদের শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।