যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত: আরোহী প্রাণহানির আশঙ্কা
প্রতীকী ছবি
শনিবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় সকালেই মন্টানার লিঙ্কন এলাকার কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পরে ঘটনাস্থলে আগুন লেগেছে এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। তবে এখনো হতাহতের সঠিক তথ্য পাওয়া যায়নি।
লুইস অ্যান্ড ক্লার্ক কাউন্টি শেরিফ লিও ডাটন জানিয়েছেন, বিমানটি লিঙ্কন বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। “আমরা এখনও নিশ্চিত করতে পারিনি যে বিমানের সব আরোহী নিরাপদ কিনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ বেঁচে যাননি। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন,” তিনি বলেন।
স্থানীয় স্বেচ্ছাসেবক অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে এবং উদ্ধারকাজে অংশ নিচ্ছে। শেরিফ অফিস, মন্টানা পরিবহন বিভাগ এবং জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড (NTSB) মিলে পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদন্ত শুরু করেছে।
শেরিফের অফিস জানিয়েছে, বিমানের ধরন, আরোহীর সংখ্যা এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। “এই মুহূর্তে অনেক তথ্য নিশ্চিত নয়। প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে আমরা এগোচ্ছি এবং উদ্ধারকাজ চলতে থাকবে,” বলেন ডাটন।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনও (FAA) তদন্তে যুক্ত হয়েছে। কর্তৃপক্ষ আশা করছে দ্রুত ঘটনাস্থলের বিস্তারিত তথ্য ও আরোহীদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে।


