ক্লিনিকে রোগীকে যৌন হয়রানির অভিযোগে চিকিৎসক গ্রেফতার

ক্লিনিকে রোগীকে যৌন হয়রানির অভিযোগে চিকিৎসক গ্রেফতার
নিউজ ডেস্ক
২১ অক্টোবর ২০২৫

চিকিৎসা নিতে গিয়ে এক নারী রোগী যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন, যার ভিত্তিতে ভারতের বেঙ্গালুরু শহরে ৫৬ বছর বয়সী এক চর্মরোগ বিশেষজ্ঞকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগে বলা হয়েছে, ১৮ অক্টোবর ওই নারী ত্বকের একটি সংক্রমণের চিকিৎসা নিতে শহরের একটি ব্যক্তিগত ক্লিনিকে যান। চিকিৎসার সময় চিকিৎসক প্রবীণ নামের ওই চিকিৎসক তার সঙ্গে অনভিপ্রেত আচরণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

নারীর ভাষ্যমতে, চিকিৎসক তাকে জোর করে পোশাক খুলতে বলেন এবং শারীরিকভাবে অশোভনভাবে স্পর্শ করেন। এছাড়া, তিনি আপত্তিকর মন্তব্য করেন এবং একপর্যায়ে একটি হোটেলে দেখা করার প্রস্তাবও দেন। ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবারকে বিষয়টি জানান এবং পরে থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরু পুলিশ অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৭৫ (যৌন হয়রানি) এবং ৭৯ (নারীর শালীনতা লঙ্ঘনকারী অঙ্গভঙ্গি বা মন্তব্য) ধারায় মামলা গ্রহণ করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চিকিৎসককে হেফাজতে নেওয়া হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

এই ঘটনার পর সমাজে নারী নিরাপত্তা ও চিকিৎসা সেবায় নৈতিকতা রক্ষার বিষয়টি ফের আলোচনায় এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন নারী অধিকার সংগঠন এমন ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।