সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির দূরদর্শী লেখক লাসলো ক্রাসনাহরকাই

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির দূরদর্শী লেখক লাসলো ক্রাসনাহরকাই
নিউজ ডেস্ক
৯ অক্টোবর ২০২৫

ইউরোপের সাহিত্য জগতে আবারও নোবেল পুরস্কারের আলো। হাঙ্গেরির খ্যাতিমান লেখক লাসলো ক্রাসনাহরকাই তাঁর গভীর এবং দূরদর্শী সাহিত্যকর্মের জন্য ২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার জিতে নিয়েছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে সুইডেনের স্টকহোমে এই ঘোষণা দেয় দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। একাডেমি ক্রাসনাহরকাইকে তার কাজে “অ্যাপোক্যালিপটিক ভয়ের মাঝেও শিল্পের শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য” এই সম্মাননা দিয়েছে। এই জয়ের মাধ্যমে তিনি অর্জন করলেন একটি নোবেল মেডেল, সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা।

চলতি বছরের নোবেল ঘোষণার সূচি অনুযায়ী, ইতোমধ্যেই কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

গতকাল (৮ অক্টোবর) যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন জাপানের সুসুমু কিতাগাওয়া, যুক্তরাজ্যের রিচার্ড রবসন এবং জর্ডানের ওমর এম. ইয়াগি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আজ সাহিত্য পুরস্কার ঘোষণার পর, কাল ১০ অক্টোবর শান্তিতে নোবেল এবং আগামী সপ্তাহে ১৩ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে এ বছরের নোবেল পর্ব শেষ হবে।