আমার স্ত্রীই ঠিক করেন কখন হামলা চালানো হবে: নেতানিয়াহু

আমার স্ত্রীই ঠিক করেন কখন হামলা চালানো হবে: নেতানিয়াহু
নিউজ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইসরায়েলি কনস্যুলেট আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে নিজের বক্তব্যে নেতানিয়াহু স্ত্রী সারাকে নিয়ে মন্তব্য করে হাস্যরসের আবরণে উসকানিমূলক বার্তা দেন বলে অভিযোগ উঠেছে।

অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, “আসলে আমার স্ত্রীই বক্তৃতা লেখেন, এমনকি কখন হামলা চালাতে হবে সেটাও তিনিই ঠিক করেন।” উপস্থিত দর্শকদের মধ্যে কিছু হাসির রোল উঠলেও, এই বক্তব্যকে হালকা করে না দেখে অনেকেই একে উস্কানিমূলক এবং অপারিপক্ক মন্তব্য বলে অভিহিত করেছেন।

তিনি আরও বলেন, “আজ পার্থক্য হলো, ইহুদিরা আর নিরস্ত্র নয়, আমাদের হাতে এখন তরবারি আছে।” ইঙ্গিত ছিল গাজায় চলমান সামরিক অভিযানের দিকে, যেটিকে তিনি “প্রায় শেষের পথে” বলেও উল্লেখ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বক্তব্যে ইসরায়েল-আরব সম্পর্ক প্রসঙ্গে নেতানিয়াহু দাবি করেন, “প্রথম মিথ্যা হলো—ইহুদিরা আরবদের নিজ ভূমি থেকে বিতাড়িত করেছে। সত্যি হলো—আরবরাই আমাদের ভূমি দখল করে আমাদের সংখ্যালঘুতে পরিণত করেছিল।”

এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক মহল ও আরব বিশ্ব। বিশ্লেষকরা বলছেন, চলমান সহিংস পরিস্থিতিতে এমন বক্তব্য কূটনৈতিক সম্পর্ক আরও জটিল করে তুলবে।

বিশেষজ্ঞদের মতে, নেতানিয়াহুর বক্তব্য ইসরায়েলের সরকারপ্রধান হিসেবে দায়িত্বশীলতার পরিপন্থী। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট শিবির থেকেও এর সমালোচনা এসেছে। নিউইয়র্কভিত্তিক মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক ড. লরা ফিনস্টেইন বলেন, “এই ধরণের ভাষা আস্থার পরিবেশ তৈরি তো করে না, বরং সংঘাতকে দীর্ঘায়িত করে।”