গাজাগামী সহায়তা বহরে ড্রোন হামলার অভিযোগ, বিস্ফোরণ ও বিভ্রাটে আতঙ্ক

গাজাগামী সহায়তা বহরে ড্রোন হামলার অভিযোগ, বিস্ফোরণ ও বিভ্রাটে আতঙ্ক
নিউজ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫

গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক সহায়তা বহর “গ্লোবাল সামুদিক ফ্লোটিলা”‘র আয়োজকরা দাবি করেছেন, গ্রিস উপকূলের কাছে তাদের একাধিক নৌকার ওপর ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সময়কালে এই হামলার ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।

সংগঠকদের দাবি, অজ্ঞাত উড়োজাহাজ থেকে বিস্ফোরক বস্তু নিক্ষেপ, যোগাযোগ ব্যবস্থা জ্যাম এবং রাসায়নিক স্প্রে ছড়ানোর মতো ঘটনা ঘটেছে। এতে নৌকাগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য বহরের সঙ্গে বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ব্রাজিলের সংগঠক তিয়াগো আভিলা বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“মোট ১০টি আক্রমণে আমাদের বেশ কয়েকটি নৌকায় সাউন্ড বোমা ও বিস্ফোরক ফ্লেয়ার নিক্ষেপ করা হয়েছে। এমনকি রাসায়নিক জাতীয় তরল স্প্রের মতো কিছু বিষয়েও সন্দেহ রয়েছে।”

মার্কিন কর্মী গ্রেগ স্টোকার বলেন,

“আমাদের নৌকার ওপর একটি কোয়াডকপ্টার ড্রোন থেকে ‘পপার’ ধরনের বিস্ফোরক ফেলা হয়। একাধিক নৌকায় একই ধরনের হামলা হয়েছে।”

হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সংগঠকরা এটিকে একটি “মানসিক সন্ত্রাস” আখ্যা দিয়ে বলছেন—এই হামলা ছিল তাদের কার্যক্রম ব্যাহত করার জন্য একটি পরিকল্পিত প্রচেষ্টা।

এক বিবৃতিতে বলা হয়:

“আমরা সরাসরি দেখতে পাচ্ছি, কীভাবে আমাদের আতঙ্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু আমরা ভয় পাবো না, পিছু হটবো না।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষ হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ফলে, কারা এই হামলা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।