নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চেয়ে ফের বিক্ষোভ
নেপালে নতুন মন্ত্রী নিয়োগ নিয়ে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। মন্ত্রিসভা সম্প্রসারণে দলীয় মত উপেক্ষিত হয়েছে অভিযোগ করে রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেছে একটি যুবরাজনৈতিক গোষ্ঠী। কাঠমান্ডুর বালুওয়াতারে অবস্থিত ওই বাসভবনের সামনে রাতভর অবস্থান নেয় বিক্ষুব্ধরা।
নেপালের প্রভাবশালী অনলাইন ম্যাগাজিন সেতোপতি ও বিজনেস স্ট্যান্ডার্ড–এর খবরে বলা হয়, বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল (প্রচণ্ড)-এর ঘনিষ্ঠ সহযোগী সুশীলা কার্কির পদত্যাগ দাবি করে। তারা অভিযোগ করেন, মন্ত্রিপরিষদ সম্প্রসারণে সংশ্লিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি।
— সুদান গুরুং
বিক্ষোভের মূল উদ্যোক্তা হিসেবে পরিচিত সুদান গুরুং অভিযোগ করেন, মন্ত্রিপরিষদে নিয়োগে ‘জেনারেশন-জি’ বা জেন-জি গোষ্ঠীকে উপেক্ষা করা হয়েছে। গুরুং বলেন,
“আমরা এই সরকারকে ক্ষমতায় এনেছি। আমাদের মতামত ছাড়া মন্ত্রী বানানো হলে আমরা সবাইকে ছুড়ে ফেলব।”
তিনি আরো বলেন,
“ওম প্রকাশ আরিয়াল একজন আইনজীবী—তিনি ভেতরে ভেতরে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে ফেলেছেন। আমরা তা মানি না।”
বিক্ষোভকারীদের প্রধান আপত্তি ওম প্রকাশ আরিয়াল-কে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া নিয়ে। তাদের দাবি, গুরুং-এর ঘনিষ্ঠরা আগেই সতর্ক করেছিল যে, এই নিয়োগে আপত্তি জানানো হবে। তবে সরকার তা উপেক্ষা করে।


