সমাবেশের স্থান বদলে ছাত্রদলের চমৎকার রাজনৈতিক সৌজন্য: ধন্যবাদ জানালেন সারজিস আলম

রাজনীতি
সমাবেশের স্থান বদলে ছাত্রদলের চমৎকার রাজনৈতিক সৌজন্য: ধন্যবাদ জানালেন সারজিস আলম
নিউজ ডেস্ক
৩০ জুলাই ২০২৫

রাজনীতিতে ভিন্নমত থাকা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের বিরল দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্বঘোষিত সমাবেশ শহীদ মিনারে না করে শাহবাগে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। অন্যদিকে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বিএনপি ও ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন,

“জাতীয় নাগরিক পার্টির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন করায় আমরা ছাত্রদলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটাই উদার গণতন্ত্রের পথ।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ছাত্রদলের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, শহীদ মিনারে সমাবেশের বিষয়ে জুনেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু একই সময়ে একই স্থানে এনসিপির সমাবেশ আয়োজনের ঘোষণার পর রাজনৈতিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সমাবেশ শহীদ মিনার থেকে শাহবাগে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ছাত্রদল বলেছে,

“আমাদের রাজনৈতিক অবস্থান উদার ও সহনশীল। আমরা বিশ্বাস করি, সহাবস্থানের এই চর্চা ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকবে।”

তারা আরও জানায়,

“নগরবাসীর দুর্ভোগ যেন না হয়, সেজন্য আমরা শহীদ মিনার বেছে নিয়েছিলাম। তবে শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে স্থান বদলালেও আমরা সবার সহযোগিতা কামনা করি।”

বিশ্লেষকরা বলছেন, ছাত্রদলের এমন সিদ্ধান্ত একটি গঠনমূলক রাজনৈতিক আচরণের প্রকাশ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের উদারতা দেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।