ঢাকায় শনিবারের জামায়াতের সমাবেশ: নেতাকর্মী আনতে ভাড়া করা হয়েছে ৩ জোড়া ট্রেন

রাজনীতি
ঢাকায় শনিবারের জামায়াতের সমাবেশ: নেতাকর্মী আনতে ভাড়া করা হয়েছে ৩ জোড়া ট্রেন
নিউজ ডেস্ক
১৮ জুলাই ২০২৫

আগামী শনিবার (১৯ জুলাই) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে সারা দেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেবেন বলে জানানো হয়েছে। কর্মীদের যাতায়াত নির্বিঘ্ন করতে জামায়াত রাজশাহী, সিরাজগঞ্জ ও ময়মনসিংহ রুটে ৩ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে।

বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কোন রুটে চলবে স্পেশাল ট্রেন?

১. রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

২. সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ রুটে

৩. ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটে

  • বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রুটেও এক জোড়া বিশেষ ট্রেন চালুর অনুমোদন দেওয়া হয়েছে

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল রেলওয়ের ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট আরফিন নাহার ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক মো. খায়রুল কবির স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এসব ট্রেন পরিচালনার অনুমোদন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

বিশেষ ট্রেনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী অগ্রিম ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধ সাপেক্ষে পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

জামায়াত নেতারা দাবি করছেন, শনিবারের সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম হবে। এতে সারাদেশের নেতাকর্মীদের ঢাকায় সমবেত করার জন্য কয়েক সপ্তাহ ধরেই চলছে সাংগঠনিক প্রস্তুতি।

সমাবেশ ঘিরে ঢাকা মহানগরে নিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী সমাবেশ ও ট্রেন চলাচল ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বলে সূত্র জানিয়েছে।