চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি: সালাহউদ্দিন আহমদ

রাজনীতি
চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি: সালাহউদ্দিন আহমদ
নিউজ ডেস্ক
১৭ জুলাই ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে গণতন্ত্রের বদলে ‘মবোক্রেসি’ প্রতিষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতির জন্য তিনি সরকারের ‘নির্লিপ্ততা’ ও ‘ব্যর্থতাকে’ দায়ী করেছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে যুবদলের মিছিল অনুষ্ঠিত হয়।

সালাহউদ্দিন বলেন, “চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি। যারা আজ গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করছে, তারা মূলত ফ্যাসিবাদের পুনর্বাসনের পথ তৈরি করছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বিএনপি সর্বোচ্চ সহযোগিতার মনোভাব দেখিয়েছে। কিন্তু এখন উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা চলছে। বিভিন্ন ইস্যু বানিয়ে আমাদের ওপর দোষ চাপানো হচ্ছে।”

নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা চাই একটি আন্তর্জাতিক মানসম্পন্ন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। এমন নির্বাচন হোক, যা সারা পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন।

সমাবেশ শেষে নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রেস ক্লাব ও শাহবাগ হয়ে শেষ হয়।