তরুণদের চোখে সবচেয়ে জনপ্রিয় বিএনপি, দ্বিতীয় অবস্থানে জামায়াত: সানেম জরিপ

রাজনীতি
তরুণদের চোখে সবচেয়ে জনপ্রিয় বিএনপি, দ্বিতীয় অবস্থানে জামায়াত: সানেম জরিপ
নিউজ ডেস্ক
৭ জুলাই ২০২৫

যদি আজই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতো, তবে বিএনপি পেত সবচেয়ে বেশি তরুণদের ভোট—এমনটাই বলছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর সাম্প্রতিক জরিপ।

সোমবার (৬ জুলাই) প্রকাশিত এ জরিপ বলছে, তরুণ ভোটারদের মধ্যে ৩৮.৭৬ শতাংশ বিএনপিকে ভোট দিতে চান। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী (২১.৪৫%) এবং তৃতীয় চমক হিসেবে এসেছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি, যারা পেয়েছে ১৫.৮৪ শতাংশ তরুণের সমর্থন।

জরিপ অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে আওয়ামী লীগ পাবে মাত্র ১৫.০২ শতাংশ ভোট। এই হার তরুণ সমাজে দলটির জনপ্রিয়তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

 নারী-পুরুষ ভোটে ভিন্নতা

  1. পুরুষদের মধ্যে: ৪০% বিএনপি, ২২.২১% জামায়াত, ১৪.৪৪% এনসিপি

  2. নারীদের মধ্যে: ৩৭.০৩% বিএনপি, ২০.৫৭% জামায়াত, ১৭.৪৭% এনসিপি

এই হিসাব বলছে, এনসিপির প্রতি নারীদের সমর্থন পুরুষদের তুলনায় কিছুটা বেশি।

 শহর বনাম গ্রাম: সমর্থনের পার্থক্য

  1. বিএনপি: শহরে ৩৯.৭৭%, গ্রামে ৩৭.৭২%

  2. জামায়াত: শহরে ২১.৬৬%, গ্রামে ২১.২৫%

  3. এনসিপি: শহরে ১৬.২৮%, গ্রামে ১৫.৩৮%

  4. আওয়ামী লীগ: শহরে ১৩.৪৬%, গ্রামে ১৬.৬২%

 জরিপের পদ্ধতি

সানেম দেশের ৮টি বিভাগ থেকে ২টি করে জেলা, এবং সেখান থেকে আবার ২টি করে উপজেলা বেছে নিয়ে মোট ২ হাজার তরুণ (১৫-৩৫ বছর বয়সী) উত্তরদাতার ওপর এই জরিপ পরিচালনা করে। অংশগ্রহণকারীদের মধ্যে ৫০% শহর এবং ৫০% গ্রামাঞ্চলের বাসিন্দা ছিলেন।

বিশ্লেষকদের মতে, বিএনপি ও জামায়াতের জনপ্রিয়তা হয়তো অতীত রাজনৈতিক অবস্থানের প্রতিফলন, তবে এনসিপির হঠাৎ উত্থান আগাম রাজনীতির মাঠে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে, আওয়ামী লীগের জনপ্রিয়তা তরুণ সমাজে কেন এতটা কমছে—তা নিয়ে দলটির নীতিনির্ধারকদের ভাবতে হবে।