জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

রাজনীতি
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
নিউজ ডেস্ক
৩০ জুন ২০২৫

২০২৪ সালের আলোচিত জুলাই-আগস্ট গণআন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী নানা কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (৩০ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, অফিস সম্পাদক সিবগাতুল্লাহ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম।

তিনি বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“যখন শহীদদের স্মৃতি নিয়ে বিভাজন ও রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে, তখনই আমরা ‘জুলাই স্পিরিট’ অটুট রেখে কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট। ৫ আগস্টের পর থেকেই ছাত্রশিবির ধারাবাহিকভাবে বিভিন্ন অর্থবহ উদ্যোগ নিয়েছে।”

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে:

১. সেমিনার, আলোচনা সভা ও দোয়া মাহফিল
২. শহীদদের কবর জিয়ারত এবং পরিবারের সঙ্গে মতবিনিময়
৩. ‘জুলাই দ্রোহ’ শিরোনামে শাখাভিত্তিক বিক্ষোভ মিছিল
4. আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী, কালচারাল ফেস্ট
5. গ্রাফিতি অঙ্কন ও সাংস্কৃতিক কার্যক্রম
6. স্মৃতিচারণ, বিতর্ক, রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা
7. শহীদদের নামে পাঠাগার স্থাপন
8. সাক্ষাৎকার ও পডকাস্ট—‘ত্যাগীদের চোখে আগামীর বাংলাদেশ’
9. বিশেষ সাহিত্য সাময়িকী ও প্রকাশনা প্রকাশ
10. জুলাই স্মৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মোড়ক উন্মোচন
11. ‘Think Back to 36 July’—৩৬ দিনব্যাপী অনলাইন ক্যাম্পেইন

সংগঠনটি জানিয়েছে, এসব কার্যক্রম কেন্দ্রীয় থেকে শুরু করে স্থানীয় ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত দেশব্যাপী পালন করা হবে।

শিবির নেতারা বলেন,

“আমরা চাই প্রজন্ম ইতিহাস জানুক, দায়িত্ব নিক এবং নৈতিকতা ও দক্ষতায় দেশ গঠনে ভূমিকা রাখুক।”