কাতারের আমির ও প্রধানমন্ত্রীর জন্য খালেদা জিয়ার সৌহার্দ্য উপহার: পাঠালেন মৌসুমি ফল

রাজনীতি
কাতারের আমির ও প্রধানমন্ত্রীর জন্য খালেদা জিয়ার সৌহার্দ্য উপহার: পাঠালেন মৌসুমি ফল
নিউজ ডেস্ক
২৫ জুন ২০২৫

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল খানির জন্য মৌসুমি ফলের উপহার পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। উপহারের তালিকায় রয়েছে বাংলাদেশের বিখ্যাত ফল ল্যাংড়া, আম্রপালি ও লিচু।

বুধবার (২৫ জুন) স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা) কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল পরিচালক ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুলের হাতে উপহার সামগ্রী তুলে দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, দূতাবাসের মিশন উপপ্রধান ওয়ালিউর রহমান এবং কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ড. এনামুল হক বলেন, “এটি নিছক সৌহার্দ্যপূর্ণ একটি উপহার। ম্যাডাম কাতারের নেতৃত্বের সুস্বাস্থ্য ও দেশের উন্নয়ন কামনা করেছেন।”

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলতি বছরের জানুয়ারিতে কাতারের আমির শেখ তামিমের পাঠানো বিশেষ রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। চিকিৎসা শেষে গত মে মাসে একই ধরনের এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফেরেন। এই বিশেষ সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি এ উপহার প্রেরণ করেছেন বলে জানানো হয়।

উপহার সামগ্রীগুলো গত ২৩ জুন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের ব্যবস্থাপনায় কাতারে পাঠানো হয়।