তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ, দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু

রাজনীতি
তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ, দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু
নিউজ ডেস্ক
২৩ জুন ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে চীনের ক্ষমতাসীন দল চায়নিজ কমিউনিস্ট পার্টি (সিপিসি)।

সোমবার (২৩ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করে জানান, সম্প্রতি বেইজিংয়ে সিপিসির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এই আমন্ত্রণ জানানো হয়।

চীনের রাজধানী বেইজিংয়ের পিপলস গ্রেট হলে অনুষ্ঠিত ওই বৈঠকে বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধিদলে আরও ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতারা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বৈঠকে সিপিসির পলিটব্যুরো সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের ডেপুটি চেয়ারম্যান লি হংঝং আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানান।

শায়রুল কবির খান জানান, বৈঠকে দুই দলের মধ্যে রাজনৈতিক বোঝাপড়া, পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যৎ কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা হয়। সিপিসি পক্ষ থেকে জানানো হয়, এ সংলাপ দুই দলের সম্পর্কের ‘নতুন অধ্যায়’ সূচিত করলো।

মির্জা ফখরুল বৈঠকে বলেন, “আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি বহুপাক্ষিক রাজনৈতিক সংলাপের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।

বৈঠকে অংশগ্রহণকারী নেতারা আশা প্রকাশ করেন, এই ধরনের রাজনৈতিক মিথস্ক্রিয়া ভবিষ্যতে দক্ষিণ ও পূর্ব এশিয়ার রাজনৈতিক বাস্তবতায় ইতিবাচক পরিবর্তন আনবে।