ডিসেম্বরেই নির্বাচন চায় বাম দলগুলো, সংস্কারের রোডম্যাপ দ্রুত ঘোষণার আহ্বান

রাজনীতি
ডিসেম্বরেই নির্বাচন চায় বাম দলগুলো, সংস্কারের রোডম্যাপ দ্রুত ঘোষণার আহ্বান
নিউজ ডেস্ক
২১ জুন ২০২৫

জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তার অবসানে ডিসেম্বরের মধ্যেই ভোট অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করেছে দেশের বামপন্থি রাজনৈতিক দলগুলো। তারা বলছে, প্রয়োজনীয় নির্বাচন-সংস্কার দ্রুত শেষ করে নির্দিষ্ট সময়সূচি ঘোষণা না করলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে।

বাম গণতান্ত্রিক জোট, গণতান্ত্রিক বাম ঐক্য এবং বাংলাদেশ জাসদের মতো জোট ও দলগুলো বলছে, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপে তারা বারবার এ দাবি তুলে ধরেছে। তাদের ভাষ্য, ভোটের প্রক্রিয়া যত বিলম্বিত হবে, জনমনে অনাস্থা তত বাড়বে।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“অধিকাংশ দল ও জনগণের দাবি, ৩১ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। সরকারের উচিত নির্বাচন-সংক্রান্ত পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করা।”

বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের দাবি,

“অন্তর্বর্তী সরকার যেন দ্রুত তারিখ ঘোষণা করে এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের পথ সুগম করে।”

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রথমে ২০২৫ সালের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের ইঙ্গিত দেওয়া হলেও, ৬ জুন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানান, নির্বাচন হবে ২০২৬ সালের এপ্রিল মাসে। এরপরই রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয় ব্যাপক প্রতিক্রিয়া।

এরই মাঝে, ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের নীতিগত ঐকমত্য হয়। তবে বাম দলগুলো বলছে, এ সময়সীমাও অনেক দেরিতে দেওয়া সিদ্ধান্ত।

বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন,

“ভালো নির্বাচন চাইলে সংস্কার জরুরি—কিন্তু এর জন্য কয়েক বছর সময় নয়। নভেম্বর বা ডিসেম্বরেই নির্বাচন সম্ভব।”

গণতান্ত্রিক বাম ঐক্যের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন,

“অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নির্বাচন আয়োজন, কিন্তু তারা নানা বিতর্কিত ইস্যু নিয়ে ব্যস্ত। এতে সংকট আরও ঘনীভূত হচ্ছে।”