প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
দেশের উন্নয়ন কর্মকাণ্ডের পরিকল্পনা, নতুন প্রকল্প গ্রহণ এবং চলমান প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার ক্ষেত্রে একনেকের সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন প্রকল্প অনুমোদন, প্রকল্পের ব্যয় বৃদ্ধি, মেয়াদ সম্প্রসারণ এবং বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
সভায় উপস্থাপিত প্রকল্পগুলোর সম্ভাব্যতা, অর্থায়ন, বাস্তবায়ন পরিকল্পনা এবং জাতীয় উন্নয়নে সেগুলোর ভূমিকা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
একনেকের সভা শেষে অনুমোদিত প্রকল্প ও গৃহীত সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।


