রামিসা হত্যা মামলায় দ্রুত পদক্ষেপের প্রশংসা

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

জাতীয়
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ
নিউজ ডেস্ক
৭ জুন ২০২৬

শিশু রামিসা হত্যা মামলার আসামিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৭ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় তিনি এ ধন্যবাদ জানান। সভায় প্রধানমন্ত্রী বলেন, রামিসা হত্যাকাণ্ডের মতো মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তিনি উল্লেখ করেন, ঘটনার পরপরই তদন্ত কার্যক্রম শুরু করে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করা সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থানেরই প্রতিফলন। এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, মামলার বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন হবে এবং দোষীরা প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি পাবে। একই সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত সদস্যরা রামিসা হত্যা মামলায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রশংসা করেন এবং অপরাধ দমনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।